ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাজুক অর্থনীতিতে স্থিতিশীলতার বাজেট: অর্থ উপদেষ্টা

উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে এসে মানুষের জীবনযাত্রার মান সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এ ছাড়া নানা চ্যালেঞ্জের মধ্যেও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক–পুঁজিবাজারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিস্থিতি নাজুক। সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর দিচ্ছে সরকার।


এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগের সরকারের রেখে যাওয়া জঞ্জালগুলো পরিষ্কার করতেই কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা, এটি এক বাজেটে সম্ভব নয়।


চ্যালেঞ্জের মধ্যেও নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জোরদার করা হচ্ছে সরকারি ক্রয় নীতিমালায় স্বচ্ছতা।’সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিকূল অবস্থা থেকে আমরা এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ভালো করেছি, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভালো করছে। কিন্তু মাঝখানে আমরা থমকে গিয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

ads
ads
ads

Our Facebook Page

↑